নতুন সিটি বিল্ডার গেম ‘লেগো স্কাইলাইন্স’ ঘোষণা

August 26, 2026

জার্মানির কোলনে অনুষ্ঠিত গেমসকমের উদ্বোধনী রাতে লেগো থিমের নতুন ভিডিও গেম লেগো স্কাইলাইন্স ঘোষণা করা হয়েছে। আইসফ্লেক স্টুডিও গেমটি তৈরির দায়িত্ব নিয়েছে, যারা বর্তমানে সিটিজ: স্কাইলাইন্স ২-এর উন্নয়নের কাজ করছে। গেমটি স্টিম, প্লেস্টেশন ৫, এক্সবক্স সিরিজ এক্স/এস এবং নিনটেন্ডো সুইচ ২ প্ল্যাটফর্মে মুক্তি পাবে, তবে এর মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।

ডেভেলপার সম্পর্কে

গেমটির প্রকাশক হিসেবে কাজ করছে প্যারাডক্স ইন্টারেক্টিভ। এর আগে সিটিজ: স্কাইলাইন্স ২-এর বিতর্কিত সূচনার পর প্যারাডক্স ইন্টারেক্টিভ গেমটির মূল নির্মাতা কোলোসাল অর্ডারকে সরিয়ে আইসফ্লেক স্টুডিওর ওপর দায়িত্ব অর্পণ করে। বর্তমানে সেই স্টুডিওই নতুন এই প্রজেক্টের পেছনে কাজ করছে।

গেমের বৈশিষ্ট্য

প্রকাশিত ট্রেইলারে গেমটিতে লেগোর রঙিন জগতের প্রতিফলন দেখা গেছে। সিটি বিল্ডিং ঘরানার অন্যান্য গেমের মতো এখানেও আবাসিক এলাকা নির্মাণ এবং ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার প্রয়োজনীয়তার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। আইসফ্লেক স্টুডিওর পূর্ববর্তী কাজে সন্তোষ প্রকাশ করেছে গেমিং কমিউনিটি, তাই নতুন এই প্রজেক্ট নিয়েও আশাবাদী ভক্তরা।

Leave a Comment