গাজায় গণহত্যা নিয়ে মন্তব্য: ফ্রান্সের টিভি অনুষ্ঠান প্রচার স্থগিত

September 13, 2026

ফ্রান্সের প্যারিসে অভিনেত্রী আদেল হেনেলে গাজায় গণহত্যা নিয়ে সরাসরি সম্প্রচারে মন্তব্য করার পর ফ্রান্স টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘লা গ্রান্দ লিব্রারি’র পুনঃপ্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্রান্স ৫ চ্যানেলে প্রচারিত এই অনুষ্ঠানটি সম্প্রচারকারী কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আপাতত সরিয়ে নিয়েছে।

ফ্রান্স টেলিভিশনস জানিয়েছে, মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা আর্কমের পর্যালোচনার সিদ্ধান্তের অপেক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুষ্ঠানটিতে আদেল হেনেলে গাজায় চলমান সংঘাতকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেন। এরপরই অনুষ্ঠানটি ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Comment