ইন্দোনেশিয়ার সেন্ট্রাল পাপুয়া প্রদেশের বাবুদা গ্রামে একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় শিশুসহ মোট ১১ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত বাজার থেকে হলেও দ্রুত তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
এই অগ্নিকাণ্ডে প্রায় ৪০টি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয় এবং এলাকাটি ঘিরে রাখা হয়।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে জনবহুল এই বাজারে অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলেছে।