আয়ারল্যান্ডের ডাবলিনে নতুন নীতিমালার আওতায় নাগরিকত্ব পাওয়ার আবেদনকারীদের জন্য ইংরেজি অথবা আইরিশ ভাষায় দক্ষতা প্রমাণ করা বাধ্যতামূলক হতে পারে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই নিয়ম কার্যকর হলে বিদেশি নাগরিকদের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় দীর্ঘ সময় দেশটিতে বসবাসের শর্তও যুক্ত করা হবে।
প্রস্তাবিত এই নিয়ম অনুযায়ী, আবেদনকারীকে আয়ারল্যান্ডে টানা আট বছর বসবাস করতে হবে। পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষকে তাদের ভাষা সংক্রান্ত যোগ্যতার প্রমাণপত্র দেখাতে হবে।
নতুন এই পদক্ষেপটি আয়ারল্যান্ডের নাগরিকত্ব আইন কঠোর করার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর ফলে ভবিষ্যতে যারা আইরিশ নাগরিকত্বের জন্য আবেদন করবেন, তাদের আগের তুলনায় অনেক বেশি আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।