যুক্তরাষ্ট্রের গেমস ডান কুইক (GDQ) আয়োজিত ফ্লেম ফাটালস ২০২৬ স্পিডরানিং ম্যারাথন ১৩ সেপ্টেম্বর শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। নারীদের স্পিডরানিংয়ে উৎসাহিত করার লক্ষ্যে এই বিশেষ ম্যারাথনটি আয়োজন করেছে ফ্রেম ফাটালস, যা মূলত মালালা ফান্ডের জন্য তহবিল সংগ্রহের কাজ করবে। মালালা ফান্ড বিশ্বব্যাপী মেয়েদের মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করতে কাজ করে আসছে।
ইভেন্টটি প্রতিদিন ইস্টার্ন টাইম দুপুর ১টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে। দর্শকরা গেমস ডান কুইকের টুইচ এবং ইউটিউব চ্যানেলে এই পুরো আয়োজন সরাসরি উপভোগ করতে পারবেন।
ম্যারাথনের সূচি অনুযায়ী, এবার ৫০টিরও বেশি গেমের স্পিডরান প্রদর্শিত হবে। এর মধ্যে সোমবার সুপার মারিও ৬৪, বুধবার অ্যানিমেল ক্রসিং: নিউ হরাইজনস এবং শেষ দিন হলো নাইট: সিলকসং ও ম্যাস ইফেক্ট ৩ এর মতো জনপ্রিয় গেমগুলো থাকছে।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ফ্রেম ফাটালস তাদের দাতব্য কার্যক্রমের মাধ্যমে এ পর্যন্ত ১০ লাখ ডলারেরও বেশি অনুদান সংগ্রহ করেছে। শিক্ষা প্রসারে কাজ করা মালালা ফান্ডের জন্য এবারও তারা বড় অংকের তহবিল সংগ্রহের আশা করছে।