কারপ্লেতে সিরি কাজ না করার সম্ভাব্য কারণ ও সমাধান

August 24, 2026

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল কারপ্লেতে সিরি কাজ না করার কারণ ও এর প্রতিকারের উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে। অ্যাপল বলছে, অনেক সময় কারপ্লেতে ম্যাপ বা মিউজিক ঠিকঠাক চললেও সিরি সাড়া দেয় না, যার পেছনে আইফোনের সেটিংস, সংযোগ ত্রুটি কিংবা গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেমের জটিলতা থাকতে পারে। ব্যবহারকারী যেন অযথা সেটিংস পরিবর্তন না করেন, সেজন্য আগে সমস্যার মূল জায়গা চিহ্নিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রাথমিক পরীক্ষা

গাড়ির ভয়েস কমান্ড বাটন কাজ করলেও যদি ‘হে সিরি’ কমান্ডে সাড়া না মেলে, তবে প্রথমেই নিশ্চিত হতে হবে গাড়িটি এই ভয়েস অ্যাক্টিভেশন সমর্থন করে কি না। প্রথমেই নিজের আইফোন পরীক্ষা করা উচিত। ফোনের সেটিংস থেকে সিরি অপশনটি বন্ধ করে পুনরায় চালু করলে অনেক সময় সমস্যার সমাধান হয়। এছাড়া ফোন লক থাকা অবস্থায় সিরি নিষ্ক্রিয় করা আছে কি না, তা চেক করতে হবে। পাশাপাশি স্ক্রিন টাইম সেকশনে কারপ্লে ব্যবহারের অনুমতি আছে কি না, সেটিও নিশ্চিত করা জরুরি।

ইন্টারনেট ও সংযোগের ভূমিকা

সিরি সঠিকভাবে কাজ করার জন্য সক্রিয় ইন্টারনেট সংযোগ প্রয়োজন। অনেক সময় ভিপিএন সেটিংসের কারণেও সিরি বাধার সম্মুখীন হয়। আইফোন থেকে কারপ্লে সংযোগ বিচ্ছিন্ন করে সিরি পরীক্ষা করলে বোঝা সম্ভব সমস্যাটি ফোনের নাকি গাড়ির সিস্টেমের। যদি ফোনে সিরি ঠিকমতো কাজ করে, তবে বুঝতে হবে গাড়ির সাথে সংযোগে সমস্যা রয়েছে।

যান্ত্রিক সমাধান

ওয়্যারড কারপ্লের ক্ষেত্রে ইউএসবি কেবল পরিবর্তন করে অন্য পোর্টে চেষ্টা করা যেতে পারে। ওয়্যারলেস কারপ্লের ক্ষেত্রে ব্লুটুথ ও ওয়াইফাই সংযোগ যাচাই করা প্রয়োজন। উভয় ক্ষেত্রেই আইফোন ও গাড়ি পুনরায় চালু করা, কারপ্লে সেটিংস থেকে গাড়িটিকে ‘ফরগেট’ করে নতুন করে পেয়ার করা এবং গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেমের ফার্মওয়্যার আপডেট করা কার্যকর সমাধান হতে পারে।

ভলিউম বা শব্দের সমস্যা

অনেক সময় সিরি কাজ করলেও তার আওয়াজ শোনা যায় না। এক্ষেত্রে সিরি যখন কথা বলছে, তখন গাড়ির ভলিউম বাড়িয়ে দেখা উচিত। এছাড়া আইফোনের সেটিংস থেকে ‘প্রেফার স্পোকেন রেসপন্সেস’ অপশনটি চালু আছে কি না, সেটিও যাচাই করার পরামর্শ দিয়েছে অ্যাপল।

Leave a Comment