নেদারল্যান্ডসের আমস্টারডামে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম অ্যাভ্রোত্রস ঘোষণা করেছে যে, তারা ইউরোভিশন ২০২৭ প্রতিযোগিতায় অংশ নেবে না। গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলের অংশগ্রহণকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
অ্যাভ্রোত্রস কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে দীর্ঘ বিতর্কের পর তারা এই বয়কটের পথে হেঁটেছে। গাজায় চলমান পরিস্থিতি এবং ইউরোভিশনে ইসরায়েলের উপস্থিতি নিয়ে তাদের আপত্তি ও প্রতিবাদের অংশ হিসেবেই আগামী বছরের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইউরোভিশন সং কনটেস্ট ইউরোপের অন্যতম বড় সঙ্গীত প্রতিযোগিতা। এর আগে বিভিন্ন রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিলেও কোনো দেশের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের সরাসরি বয়কটের ঘোষণা বেশ বিরল।