দক্ষিণ ফ্রান্সে ভয়াবহ টর্নেডোর আঘাত, আহত ৪০

August 25, 2026

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে আঘাত হানা এক শক্তিশালী টর্নেডোতে ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে। বজ্রসহ বৃষ্টির মেঘ থেকে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

ভার্জেইল গ্রামের এক প্রত্যক্ষদর্শী টর্নেডোর গঠনের দৃশ্যটি ভিডিওতে ধারণ করেছেন। পমাস গ্রামে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি। তীব্র বাতাসের তোড়ে বেশ কিছু বসতবাড়ির ছাদ উড়ে গেছে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ঝড়ের পর সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ২ হাজার ৮০০ পরিবার বিদ্যুৎহীন অবস্থায় ছিল। এছাড়া ঝড়ে উপড়ে পড়া গাছ ও ধ্বংসস্তূপের কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে। উদ্ধারকর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন।

Leave a Comment