যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৮৫ বছর বয়সে মারা গেছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী পিটার কুলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর এজেন্ট ও পরিবারের সদস্যরা। জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ উইনি দ্য পু এবং ট্রান্সফরমার্সে অপ্টিমাস প্রাইমের কণ্ঠে অভিনয়ের জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চরিত্রের নেপথ্যে কণ্ঠ দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই শিল্পী। তাঁর মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।