যুক্তরাষ্ট্রের ডেনভার, সান ডিয়েগো এবং ফ্লোরিডার টাম্পায় আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য ওয়েমোর রোবোট্যাক্সি সেবা চালু হয়েছে। ওয়েমো কর্তৃপক্ষ জানিয়েছে, শহরগুলোর প্রতিটি থেকে ইতিমধ্যে কয়েক হাজার মানুষ এই সেবা পেতে নিবন্ধন করেছেন। পর্যায়ক্রমে সকলের জন্য এই সেবার প্রবেশাধিকার উন্মুক্ত করা হবে।
এই তিন শহরে সেবা চালুর মাধ্যমে বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট ১৪টি শহরে ওয়েমোর রোবোট্যাক্সি চলাচল করছে। কোম্পানিটি তাদের সেবাকে আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে।
আন্তর্জাতিক সম্প্রসারণের অংশ হিসেবে টোকিও ও মিউনিখে সেবা চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। তালিকায় লন্ডনের নাম থাকলেও প্রযুক্তিগত ও নিয়ন্ত্রক সংস্থার বাধার কারণে সেখানে চলতি বছরে স্বয়ংক্রিয় গাড়ি সেবা চালুর লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে।