ইতালির ভেনিসে আয়োজিত ভেনিস চলচ্চিত্র উৎসবে অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন জানিয়েছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে এখনো পেশাগতভাবে মাসুল দিতে হচ্ছে। তিনি নিয়মিত চলচ্চিত্রে কাজের সুযোগ হারাচ্ছেন বলে অভিযোগ করেন।
যুক্তরাষ্ট্রে জনমত পরিবর্তনের ধারা থাকলেও তার ওপর এই প্রভাব এখনো অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে কথা বলার কারণেই মূলত তিনি কাজ পাচ্ছেন না বলে উল্লেখ করেন এই প্রবীণ অভিনেত্রী।
অভিনেত্রীর ভাষ্যমতে, রাজনৈতিক মতাদর্শের কারণে কাজের সুযোগ কমে যাওয়া সত্ত্বেও তিনি তার অবস্থানে অটল রয়েছেন। আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে সরব থেকেও তিনি দীর্ঘ সময় ধরে এমন প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন।