চ্যাম্পিয়নস লিগে সাবাহর মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড

September 10, 2026

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে বৃহস্পতিবার আজারবাইজানের চ্যাম্পিয়ন ক্লাব সাবাহর মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে আয়োজিত এই ম্যাচটি নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন কোচ মাইকেল ক্যারিক। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় ফিরে আসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই টুর্নামেন্টটি সবার জন্যই বিশেষ এবং তারা এখানে কেবল অংশ নিতে নয়, বরং দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

তিন বছর পর উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলটির কোচ মাইকেল ক্যারিক মনে করেন, ইউরোপের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষমতা তাদের বর্তমান স্কোয়াডের রয়েছে।

প্রিমিয়ার লিগে এবার বেশ ধীরগতিতে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম চার ম্যাচ থেকে তারা সংগ্রহ করতে পেরেছে মাত্র চার পয়েন্ট। তবে কোচ ক্যারিক আশাবাদী, বড় দলগুলোর বিপক্ষে গত মৌসুমে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসির বিপক্ষে পাওয়া জয়গুলো তাদের আত্মবিশ্বাস জোগাবে।

ম্যাচ নিয়ে প্রস্তুতি

লিগের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের ঠাসা সূচির চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ ক্যারিক জানিয়েছেন, খেলোয়াড়দের ওপর আস্থা রেখে এবং পুরো দলকে ম্যানেজ করেই এই চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে।

দলের খেলোয়াড়দের অবস্থা নিয়ে কোচ জানান, এভারটনের বিপক্ষে ম্যাচে বদলি নেমে গোল করা বেঞ্জামিন সেসকো এবার শুরুর একাদশে থাকার দৌড়ে রয়েছেন। এছাড়া দীর্ঘ প্রায় এক বছর পিঠের ইনজুরিতে থাকা ম্যাথিয়াস ডি লিটও ফেরার প্রক্রিয়ায় রয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

Leave a Comment