যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জেলমুক্তির আবেদন নাকচ টেট ভাইদের

September 10, 2026

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও ট্রিস্টান টেটের জেলমুক্তির আবেদন নাকচ করে দিয়েছেন মার্কিন আদালত। যুক্তরাজ্যে তাদের বিরুদ্ধে থাকা ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে প্রত্যর্পণ প্রক্রিয়ার সময় তাদের কারাগারে থাকার নির্দেশ দিয়েছেন মার্কিন ম্যাজিস্ট্রেট বিচারক লরেন লুইস। বিচারক লুইসের মতে, এই দুই ভাই অত্যন্ত ধনাঢ্য এবং নিয়মিত আন্তর্জাতিক ভ্রমণ করেন, যার ফলে তাদের পালিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

আদালতের রায়ে বলা হয়েছে, অনলাইনে তারা যে বিলাসিতার প্রদর্শন করেন, বাস্তবে তাদের সম্পদ ততটা না থাকলেও দেশ ছাড়ার সক্ষমতা তাদের অনেক বেশি। গত ১৮ জুলাই যুক্তরাজ্যের প্রত্যর্পণের অনুরোধের প্রেক্ষিতে মিয়ামিতে এই দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে যুক্তরাজ্যে ধর্ষণ, হামলা এবং যৌন শোষণের উদ্দেশ্যে মানবপাচারের অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকত্বধারী এই দুই ভাই তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

টেট ভাইদের আইনজীবীরা দাবি করেছিলেন যে, তাদের মক্কেলরা উচ্চ প্রোফাইলের হওয়ায় পালিয়ে যাওয়া সম্ভব নয়। এছাড়া সোশ্যাল মিডিয়ায় তাদের বিলাসিতার প্রদর্শনী শুধুই নাটুকেপনা বলে দাবি করেন আইনজীবীরা। তবে প্রসিকিউটররা আদালতকে জানিয়েছেন, ২০১৪ সাল থেকে এই দুই ভাই নারীদের নিয়ে পর্নোগ্রাফিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।

এদিকে রোমানিয়ায় নাবিক পাচার ও অন্যান্য অভিযোগে এই দুই ভাইয়ের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের আইনজীবীরা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি থাকার কারণে রোমানিয়ার মামলার প্রস্তুতি নিতে তারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তবে আদালত তাদের জামিন আবেদন গ্রহণ করেনি এবং প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারেই থাকতে হবে।

Leave a Comment