ইউক্রেনের কৃষ্ণসাগরে রাশিয়ার একটি তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ হামলার ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যায় একটি ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার একটি হেলিকপ্টারের গোলাবর্ষণ এড়িয়ে সরাসরি ট্যাঙ্কারটিতে আঘাত করছে। রুশ তেলের রফতানি কার্যক্রম ব্যাহত করার লক্ষ্যে ইউক্রেনের চলমান অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, রাশিয়ার যেসব জাহাজ দেশটির তেল রফতানি অব্যাহত রাখতে সহায়তা করছে, মূলত সেগুলোকে লক্ষ্য করেই তারা সামরিক অভিযান চালাচ্ছে। কৃষ্ণসাগর অঞ্চলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের কৌশলগত অবস্থানের অংশ হিসেবে এই হামলাকে দেখা হচ্ছে।