যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডের পুনর্মিলন নিয়ে নিজের ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি আয়ারল্যান্ডকে আবার একত্রিত হতে দেখতে চান এবং তার দাবি, শেষ পর্যন্ত এটি ঘটবেই। আয়ারল্যান্ডের দীর্ঘদিনের রাজনৈতিক ও ভৌগোলিক বিভাজন নিরসনের সম্ভাবনা নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য আন্তর্জাতিক মহলে গুরুত্ব বহন করছে।