ক্রোয়েশিয়ার ডালমেশিয়ান উপকূলের ব্র্যাক দ্বীপে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দ্বীপটির মিলনা গ্রামের কাছে আগুন ভয়াবহ আকার ধারণ করায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
তীব্র বাতাসের কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আগুনের তীব্রতা ও বাতাসের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলগুলোকে। ব্র্যাক দ্বীপের জনবসতি ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।