লিথুয়ানিয়ার আকাশে ড্রোন সদৃশ বস্তু শনাক্তের পর ন্যাটোর একটি যুদ্ধবিমান জরুরি ভিত্তিতে আকাশে ওড়ানো হয়েছে। ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়, দেশটির আকাশসীমায় সম্ভাব্য ড্রোনের উপস্থিতি টের পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তবে অনুসন্ধানের পর নিশ্চিত হওয়া গেছে যে, সেটি কোনো ড্রোন ছিল না, বরং পাখির একটি বড় ঝাঁক আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল।
ঘটনার পর ওই এলাকায় আকাশসীমার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ন্যাটোর নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানা গেছে।