জাপানের উপকূলে শক্তিশালী টাইফুন, দুই লাখ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ

September 22, 2026

জাপানের টোকিও এবং এর পার্শ্ববর্তী এলাকায় আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে জনজীবনে ব্যাপক বিপর্যয় নেমে এসেছে এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। প্রাণহানির ঝুঁকি এড়াতে পুলিশ প্রায় ২০ লাখ মানুষকে দ্রুত বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

উপগ্রহ থেকে ধারণ করা ফুটেজে দেখা গেছে, প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে টাইফুনটি জাপানের দিকে এগিয়ে আসছে। টাইফুনের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিকে জীবনহানির জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রশাসন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে বলেছে এবং দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a Comment