তামাগোচির আদলে নতুন এআই ডিভাইস ‘চার্ম’ আনছে মেটা

September 24, 2026

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত কানেক্ট ইভেন্টে মেটা তাদের নতুন উদ্ভাবন ‘মিউজ চার্ম’ প্রদর্শন করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, তামাংগোচি গেমের ডিভাইসের মতো দেখতে এই ছোট যন্ত্রটিতে তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ‘মিউজ’ যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীদের জন্য সবসময় এআই সেবার সহজলভ্যতা নিশ্চিত করাই এই ডিভাইসটির মূল লক্ষ্য।

ডিভাইসটির কার্যকারিতা সম্পর্কে জাকারবার্গ জানান, ডিভাইসটির কোণায় থাকা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে স্পর্শ করলেই এর কার্যক্রম শুরু হয়। স্ক্রিনে একটি ছোট অ্যানিমেটেড অবতার ভেসে ওঠে, যা মিউজ এআইয়ের ভিজ্যুয়াল রূপ হিসেবে কাজ করে। এই ডিভাইসের মাধ্যমে রিয়েল-টাইম ভয়েস ও এআই অবতারের সমন্বয়ে ব্যবহারকারীরা যেকোনো সময় কথোপকথন চালাতে পারবেন।

ডিভাইসটির নকশা ও যন্ত্রাংশ চূড়ান্ত করার কাজ এখনো চলছে এবং বর্তমানে খুব সীমিত সংখ্যক ইউনিট তৈরি করা হয়েছে। তবে মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ডিসেম্বরে ছুটির মৌসুমকে সামনে রেখে ডিভাইসটি বাজারে ছাড়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে। নতুন এই ডিভাইস সম্পর্কে বিস্তারিত তথ্য খুব শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাকারবার্গ।

Leave a Comment