যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর সংবাদমাধ্যম এনগ্যাজেট-এর প্রতিবেদন অনুযায়ী, অনেক সময় অ্যান্ড্রয়েড ফোনে কল বা অন্যান্য নোটিফিকেশন সাইলেন্ট বা মিউট করে রাখলে অ্যালার্মের শব্দও বন্ধ হয়ে যায়, যা গুরুত্বপূর্ণ সময় নষ্ট হওয়ার কারণ হতে পারে। এই সমস্যা সমাধানে ফোনের সাউন্ড সেটিংসে কিছু পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হয়েছে।
সাধারণত ফোনের ভলিউম বাটন চেপে তিন ডট আইকনে ট্যাপ করলে সাউন্ডের বিভিন্ন স্লাইডার দেখা যায়। সেখান থেকে অ্যালার্মের ভলিউম বাড়িয়ে দিলে মিউট মোডেও অ্যালার্ম শোনা যাবে। যদি এই অপশন না থাকে, তবে ফোনের সেটিংস থেকে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন মেনুতে গিয়ে অ্যালার্ম ভলিউম আলাদাভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
স্যামসাং ব্যবহারকারীরা অ্যালার্ম বাজার সময় ভলিউম বাটন ব্যবহার করে সরাসরি সাউন্ড মেনুতে অ্যালার্ম স্লাইডারটি পেতে পারেন। এছাড়া ফোনের ডিস্টার্ব মোডে অ্যালার্ম সচল রাখা নিশ্চিত করতে হবে।
কিছু ক্ষেত্রে ব্লুটুথ হেডফোন বা স্পিকারের সাথে ফোন সংযুক্ত থাকলে অ্যালার্মের শব্দ ফোনে না বেজে সংযুক্ত ডিভাইসে যেতে পারে। এছাড়া থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সেটিংস থেকে ব্যাটারি অপ্টিমাইজেশন চেক করা প্রয়োজন যাতে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারে। যদি থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা হয়, তবে সেটিকে ডিফল্ট হিসেবে সেট করা জরুরি, অন্যথায় ফোনের নিজস্ব অ্যালার্ম অ্যাপটিই সচল থাকবে।