কানাডার মন্ট্রিলে অবস্থিত বিখ্যাত স্যান্ডউইচ শপ সোয়ার্টজ’স তাদের মেনু থেকে আইকনিক আমেরিকান ব্ল্যাক চেরি সোডা সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক দশক ধরে তাদের মেনুর অবিচ্ছেদ্য অংশ থাকা এই পানীয়টি এখন আর পাওয়া যাবে না। ঐতিহ্যের অংশ হয়ে ওঠা এই পানীয়টি বাদ দেওয়া প্রতিষ্ঠানটির জন্য এক বড় সিদ্ধান্ত।
গত আট বছর ধরেই পানীয়টির সরবরাহ বজায় রাখতে হিমশিম খাচ্ছিল সোয়ার্টজ’স। মূলত অ্যালুমিনিয়ামের ক্রমবর্ধমান দামের কারণে ডিস্ট্রিবিউটররা এর উৎপাদন কমিয়ে দিয়েছিল। একপর্যায়ে এই পানীয়ের ক্যানগুলো বাজার থেকে পুরোপুরি হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
এই সমস্যার সমাধানে সোয়ার্টজ’স স্থানীয়ভাবে তৈরি পানীয় যুক্ত করেছে। নতুন এই পরিবর্তনের সঙ্গে ক্রেতারাও দ্রুত মানিয়ে নিয়েছেন এবং এটিকে ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।