নেপালের নুয়াকোট জেলায় ভয়াবহ ভূমিধসের ১০ দিন পর ৬৪ বছর বয়সী চন্ডিকা শ্রেষ্ঠাকে তার কাদা ও বরফে চাপা পড়া বাড়ির ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর নেপালের সশস্ত্র পুলিশ বাহিনী তাকে উদ্ধার করে বলে রয়টার্স নিশ্চিত করেছে।
১০ দিন আগে হিমালয়ের একটি উপত্যকায় বিশাল পরিমাণ বরফ, পাথর ও কাদার স্রোত আঘাত হানে। এতে এলাকাটি বিধ্বস্ত হয় এবং বাড়িঘর চাপা পড়ে। ঘটনার এত দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও উদ্ধারকর্মীরা তাকে অক্ষত অবস্থায় খুঁজে পান।
উদ্ধারের পর চন্ডিকা শ্রেষ্ঠাকে দ্রুত আকাশপথে কাঠমান্ডুর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।