নেপাল-তিব্বত সীমান্ত অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বিবিসি ভেরিফাই-এর তথ্য অনুযায়ী, এই বন্যায় বেশ কিছু শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং গুরুত্বপূর্ণ সেতুগুলো পানির তোড়ে ভেসে গেছে। এতে এখন পর্যন্ত শত শত মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ।
দুর্গত এলাকায় উদ্ধারকাজ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বিবিসি ভেরিফাই তাদের নিজস্ব যাচাইকৃত ভিডিও এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেছে। ম্যারলিন থমাসের করা এই প্রতিবেদনে বিপর্যয়ের ধ্বংসলীলার পথ খুঁজে বের করা হয়েছে।
এই প্রতিবেদনটি তৈরিতে বিবিসি টিমের সঙ্গে কাজ করেছেন আয়েশা সেমভি, মেসুত এরসোজ, এমা পেনগেলি, পল ব্রাউন, শার্লট গ্রিন, শায়ান সরদারীজাদেহ, ই মা এবং বেনেডিক্ট গারম্যান।