ইংলিশ চ্যানেলে ফ্রান্সের নিবন্ধিত একটি মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের তথ্য অনুযায়ী, নৌকাটিতে থাকা পাঁচজনের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
বর্তমানে নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। তবে দুর্ঘটনার কারণ বা উদ্ধারকৃতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি।