জার্মানিতে বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরক উদ্ধার, নাশকতা সন্দেহে তদন্ত শুরু

September 2, 2026

জার্মানির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় দুটি পৃথক হামলার ঘটনার পর তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সরকারি কর্মকর্তাদের মতে, বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ঘটানো এই ঘটনাগুলো নাশকতা হিসেবে বিবেচিত হচ্ছে।

তদন্তের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ সরবারহ ব্যবস্থাকে অচল করে দেওয়ার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনা দুটির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে।

দেশটির বিদ্যুৎ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে এরই মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

Leave a Comment