ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় ধ্বংস হয়ে যাওয়া বীজ ভাণ্ডার পুনরায় গড়ে তোলার কাজ শুরু করেছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় জাতের ফসলের সুরক্ষা নিশ্চিত করতে এবং যুদ্ধবিধ্বস্ত অবস্থায় যেটুকু কৃষিজমি টিকে আছে, তা আবাদের লক্ষ্যেই কৃষকরা এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন। গাজার কৃষিনির্ভর অর্থনীতির জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে কৃষকরা ৩২টি বিভিন্ন জাতের ফসলের বীজ সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। তবে স্থানীয় কৃষকদের মতে, গাজার সামগ্রিক কৃষিখাতের বিশাল চাহিদা মেটানোর তুলনায় এই সংগ্রহ এখনো অনেক ছোট।
উল্লেখ্য যে, চলমান সংঘাতের কারণে গাজার কৃষি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রেক্ষাপটে বীজ ব্যাংকটি পুনর্গঠন স্থানীয় কৃষকদের আত্মনির্ভরশীলতা ফেরানোর একটি প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।