যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে ১৬০টিরও বেশি দেশ নতুন একটি বিশ্বমানচিত্র ব্যবহারের পক্ষে ভোট দিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, প্রায় ৫০০ বছর ধরে ব্যবহৃত প্রচলিত মানচিত্রের পরিবর্তে নতুন এই মানচিত্রটি ব্যবহার করা হবে, যা আফ্রিকা মহাদেশের প্রকৃত আয়তনকে সঠিকভাবে ফুটিয়ে তুলবে।
প্রথাগত মানচিত্রগুলোতে এতদিন আফ্রিকাকে প্রয়োজনের তুলনায় অনেক ছোট হিসেবে দেখানো হতো, যা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে বিশ্বমানচিত্রে মহাদেশগুলোর ভৌগোলিক আকারের ভারসাম্য বজায় রাখা হবে বলে আশা করা হচ্ছে।
জাতিসংঘের এই সিদ্ধান্তটি ভৌগোলিক উপস্থাপনার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। সদস্য দেশগুলোর এই অনুমোদনের ফলে আন্তর্জাতিক অঙ্গনে মানচিত্রের ব্যবহার ও শিক্ষাক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে।