নিউজিল্যান্ডের কুইন্সটাউনে উড্ডয়নের পরপরই কান্তাস এয়ারওয়েজের একটি বিমানের বাম দিকের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। কান্তাস কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানটিকে জরুরি ভিত্তিতে ক্রাইস্টচার্চে সরিয়ে নেওয়া হয় এবং সেখানে এটি নিরাপদে অবতরণ করে।
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিমানের ইঞ্জিনে আগুনের শিখা দেখা গেছে। কুইন্সটাউন থেকে সিডনিগামী এই ফ্লাইটের সব যাত্রী নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।