৮ অক্টোবর শুরু হচ্ছে প্লেডেট সিজন ৩

September 10, 2026

যুক্তরাষ্ট্রের কোম্পানি প্যানিক জানিয়েছে, আগামী ৮ অক্টোবর থেকে তাদের হ্যান্ডহেল্ড গেমিং কনসোল প্লেডেটের সিজন ৩ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, চার সপ্তাহব্যাপী এই সিজনে প্রতি সপ্তাহে দুটি করে মোট আটটি নতুন গেম প্রকাশ করা হবে। এই সিজনের গেম সংগ্রহের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ ডলার এবং বর্তমানে এর প্রি-অর্ডার শুরু হয়েছে।

প্যানিক আয়োজিত প্লেডেট আপডেট শোকেসে সিজন ৩-এর আটটি গেমের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সগি ফ্রগি, গ্লুম গেট, হাউম, সাউন্ড মাইন্ড, হেলভেটর, বঙ্কহোপ, চান্সেস লাকি এস্কেপ ২ এবং ক্রস ওয়ার্ডস।

এর মধ্যে সগি ফ্রগি গেমটি মূলত ক্র্যাঙ্ক ব্যবহারের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে খেলোয়াড়কে একটি ব্যাঙের স্নানের পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হয়। গ্লুম গেট একটি ওল্ড-স্কুল আরপিজি ঘরানার গেম এবং হাউম একটি রহস্যময় প্রাসাদের পটভূমিতে তৈরি পয়েন্ট-অ্যান্ড-ক্লিক অ্যাডভেঞ্চার গেম।

উল্লেখ্য, প্লেডেট সিজন ১ ডিভাইসের সাথেই বিনামূল্যে পাওয়া যায় এবং সিজন ২ এর দামও ৩৯ ডলার। যদিও সিজন ৩-এ গেমের সংখ্যা আগের চেয়ে কম, তবুও গেমগুলোর উন্নত মান ও সৃজনশীলতার কারণে প্যানিক একে যথাযথ বলে মনে করছে। এছাড়া, আগামী ৫ থেকে ১৯ নভেম্বর প্লেডেট ক্যাটালগ ফল সেল অনুষ্ঠিত হবে, যেখানে ২০০টিরও বেশি গেমে ছাড় পাওয়া যাবে।

Leave a Comment