আউটলুকের ‘মেসেজ ডিসপ্লে’ ত্রুটি সমাধানের সহজ উপায়

September 15, 2026

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট আউটলুক ব্যবহারকারীদের জন্য একটি সাধারণ কিন্তু বিরক্তিকর ত্রুটির সহজ সমাধান বাতলে দিয়েছে। ব্যবহারকারীরা যখন ‘Your message can’t be displayed right now’ বার্তাটি দেখেন, তখন মূলত ব্রাউজার বা ডেস্কটপ ক্লায়েন্টের ক্যাশে ফাইল জমে যাওয়ার কারণেই এমনটি ঘটে। ক্যাশে ফাইল ডিলিট করলে ইমেইল বা কন্টাক্ট হারানোর কোনো ঝুঁকি নেই, বরং এটি আউটলুককে নতুন করে ডেটা সিঙ্ক করতে সহায়তা করে।

ডেস্কটপ ক্লায়েন্টের সমাধান

উইন্ডোজ পিসির ক্ষেত্রে প্রথমে আউটলুক বন্ধ করতে হবে। এরপর কিবোর্ডের Win + R চেপে রান ডায়ালগ বক্সে %localappdata%MicrosoftOutlookRoamCache লিখে এন্টার দিতে হবে। সেই ফোল্ডারের সব ফাইল ডিলিট করে দিলেই সমস্যার সমাধান হবে। ম্যাক (macOS) ব্যবহারকারীদের ক্ষেত্রে আউটলুকের টুলস মেনু থেকে অ্যাকাউন্টস এবং পরবর্তীতে রিসেট অ্যাকাউন্ট অপশনটি বেছে নিতে হবে।

ওয়েব ভার্সনের সমাধান

আউটলুক ওয়েব ভার্সনের ক্ষেত্রে ব্রাউজারের ক্যাশে এবং কুকি পরিষ্কার করা জরুরি। এজ (Edge) ব্রাউজারে সাইট পারমিশন থেকে আউটলুকের কুকি রিমুভ করতে হবে অথবা ডেভেলপার টুলস ব্যবহার করে স্টোরেজ ডেটা ক্লিয়ার করতে হবে। গুগল ক্রোম ব্যবহারকারীরা ডেভেলপার টুলস ওপেন করে ‘Empty Cache and Hard Reload’ অপশনটি বেছে নিতে পারেন। ফায়ারফক্সের ক্ষেত্রে অ্যাড্রেস বারের শিল্ড আইকন থেকে সরাসরি কুকি ক্লিয়ার করার সুযোগ রয়েছে। সাফারি ব্রাউজারের ক্ষেত্রে সেটিংস থেকে প্রাইভেসি মেনুতে গিয়ে আউটলুকের ওয়েবসাইট ডেটা রিমুভ করতে হবে।

অন্যান্য সতর্কতা

এই পদ্ধতিগুলো অনুসরণ করার পরও সমস্যা থেকে গেলে ব্রাউজারের বিভিন্ন এক্সটেনশন বা অ্যাডব্লকার চেক করতে হবে। অনেক সময় থার্ড-পার্টি টুলস আউটলুকের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে। সেক্ষেত্রে অন্য কোনো ব্রাউজারে ইমেইল লগইন করে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment