জার্মানির মিউনিখে একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের বাইরে অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। জার্মানির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি নাশকতার অংশ কি না, তা খতিয়ে দেখছে।
এই ঘটনার কয়েক দিন আগেই জার্মানির বিদ্যুৎ গ্রিডে দুটি অন্তর্ঘাতমূলক হামলার চেষ্টা চালানো হয়েছিল। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ এখন ঘটনা দুটির মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত করছে।