তানজানিয়ার এনগোরোনগোরো ওয়াইল্ডলাইফ রিজার্ভে ১০টি সিংহের মৃত্যু হয়েছে। শুক্রবার সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সিংহগুলোর মৃত্যুর কারণ হিসেবে বিষ প্রয়োগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারী দলের প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে, সিংহগুলোকে সম্ভবত বিষ দিয়ে হত্যা করা হয়েছে। তবে ঠিক কী পরিস্থিতিতে এবং কীভাবে এই ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হতে বিস্তারিত তদন্ত চলছে।
এনগোরোনগোরো সংরক্ষিত এলাকায় বন্যপ্রাণী রক্ষায় এই ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।