ফিলিস্তিনের পশ্চিম তীরের আল-মুগাইর গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আগ্রাসনে স্থানীয় বাসিন্দারা তাদের নিজস্ব ভূমিতেই কোণঠাসা হয়ে পড়েছেন। আল-জাজিরার সাংবাদিক লেইলা ওরাহ জানিয়েছেন, গ্রামটিকে ঘিরে রাখা ইসরায়েলি বসতিগুলোর কারণে বাসিন্দারা প্রতিনিয়ত রাস্তা বন্ধ, সহিংস হামলা এবং চাষযোগ্য ফসলি জমি ও জলপাই বাগান ধ্বংসের শিকার হচ্ছেন।
গ্রামটির চারপাশ ঘিরে তৈরি করা হয়েছে অবৈধ বসতি। এই পরিস্থিতির কারণে ফিলিস্তিনি বাসিন্দাদের চলাচলের ক্ষেত্র দিন দিন সংকুচিত হয়ে আসছে। তারা এখন গ্রামের একটি ক্ষুদ্র অংশে বন্দি জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন।
বাসিন্দাদের অভিযোগ, কেবল আবাসন বা বসবাসের জায়গা নয়, বরং তাদের জীবন-জীবিকার মূল উৎস কৃষি ও জলপাই বাগানগুলোও ধ্বংস করা হচ্ছে। বসতি স্থাপনকারীদের ক্রমাগত আক্রমণের ফলে গ্রামটির অস্তিত্ব এখন গভীর সংকটের মুখে পড়েছে।